ভালবাসা কি?- পার্থ প্রতিম গুহ নিয়োগী ।


ভালবাসা -  সে  তো আমার সাত রাজার  ধন।
আমার কাছে ভালবাসা একটা সাদা পাতা।
যখন যাকে ভালোবাসি তার ছবি আকি।
শিশু কালে মায়ের মুখ, বাবার কনিষ্ঠ আঙুল,
শৈশবে  রঙিন ঘুড়ি, কৈশোরে পেয়ারা গাছের ডাংগুলি,
পাঁচ পয়সার আইসক্রিম, যৌবনে স্বপনের মেঘ বালিকা,
পরিণত বয়সে নব আত্মজার মুখ, এরকম হরেক রকম ছবি এঁকেছি।
এখন ও এঁকে চলছি যাদের প্রেমে ডুবে আছি তাদের অবয়ব।
প্রিয় বন্ধু,সাদা মেঘ, ফুটফুটে  জোৎস্না কিংবা গহীন বনে গাছের ছায়া ।
বেঁচে আছি ভালবাসায়।  বেঁচে আছি ভালবেসে,
বাঁচতে চাই ভালবাসার আশায়, আর এ ভাবেই বেঁচে থাকব  প্রতিদিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।