মা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


মাগো তুমি আছো তাই
আলোয় ভরা এ ভুবন,
জন্ম নিয়ে আমি তোমার কোলে
ধন্য হয়েছে জীবন ।
শত জনমেও মাগো তোমাকেই চাই,
যেনো বারবার মাগো তোমাকেই পাই,
সব জনমে আমি শুধু মাগো,
'মা' তোমাকেই চাই । 

পৃথিবীতে তোমায় মাগো,
প্রথম যে-দিন দেখি-
চোখে দেখা সব কিছুতেই,
মাগো তোমাকেই খুঁজি।
আমার মনে অবাক করা,
ভালো লাগা ছিল-
তোমার স্নেহের পরশে মা
প্রান জুড়িয়ে গেলো।।
প্রথম যে-দিন তুলে দিলে-
তোমার ছেলের মুখে-
বুকের দুধের অমৃত স্বাদ,
আজো লেগে আছে মুখে।।
বুঝতে তখন হয় নি মাগো-
একটু খানি-ও দেরি-
জগৎ দেখানো তুমি মাগো ,
আমার মা জননী। 

হাজার কষ্ট, জ্বালার মাঝে-
আমার মা হাসে আর ভাবে
কবে ছেলে বড় হয়ে,
মায়ের দুঃখ কষ্ট ভুলাবে। 
যখন কোন দুঃখ কষ্ট মা,
আমার মাঝে দেখে-
মায়ের চোখে, মুখে-
আমার কষ্টের ছবি ভেসে উঠে- 

তোমরাই বলো এমন মাকে-
কষ্ট যারা দেবে-
এই ভূবনে তাদের কখনো
সুখী, সুন্দর জীবন হবে। 
মাগো, যদি কোন কাজে-
দুঃখ পেয়ে থাক-
নিজ গুনে, ক্ষমা করো মা-
ভুল আমার ছিল- 

সারা জীবন কষ্ট শেষে
ছেলে বড় হলে-
মায়ের সাধ পূর্ন করবে
ভালোবাসা দিয়ে। 
যতো কষ্টই আসুক মাগো,
আমার এই জীবনে
তোমার আশা পুরন করেই,
মাগো সার্থক জনম হবে।।
১০/০৫/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।