হে প্রিয় কবি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


হে প্রিয় কবি ,
কিভাবে জানাব জন্মদিনে
আপনাকে শ্রদ্ধাঞ্জলি!
আমি আপনাকে আমার হৃদয়
দিয়েছি অঞ্জলি। 

হে প্রিয় কবি,
কি দিয়ে জানাব আপনাকে সম্মান!
আমার আমিত্ব,জৌলুস, সবই যে
আপনারই দান? 

হে প্রিয় কবি,
কিভাবে যাব আপনাকে ভুলে,
আপনার মত মহান শিক্ষক
পাইনি আমার শিক্ষাকুলে? 

হে প্রিয় কবি,
কিসে ভুলব আপনার বরাভয় মুখ!
অভিভাবক হারিয়ে আপনাতে
পেয়ে ছিলাম নির্ভরতার সুখ। 

হে প্রিয় কবি,
কিভাবে দেব বাকি শিক্ষাজীবন পাড়ি! আপনাকে ছাড়া আমি যে
হয়ে গেছি একদম আনাড়ি। 

হে প্রিয় কবি 
জীবনের দুর্গম পথ
কিভাবে চলব সম্পূর্ণ একা!
জীবন নামের রেলগাড়ির
পথ যে আঁকা-বাঁকা। 

হে প্রিয় কবি,
থাকব আপনার আশীর্বাদের আশায়,
বিধাতার কাছে প্রাথর্না করি যেন আপনার স্নেহাশিস নেমে আসে আমার 
মাথায়।
০৯/০৫/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।