যেও না আমায় ভুলে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


পরিয়ে দিলেম সোনার নূপুর, বাঁধবো তোমায় বলে
রইলো আরো রুপোর বিছে বেঁধে রাখার ছলে
বুকে আমার হাতের বাঁধন, রাখবো জীবন ভর
থাকবে গলায় জড়োয়ার হার, করবো না কখনও পর?
কানে দিলেম সোনার ঝুমকো , রাখবো আপন করে
জরীর ফিতের প্রেমের বাঁধন, খোঁপায় দিলেম ভরে
দু-হাত ভরা সোনার কাঁকন, রিনিক ঝিনিক বাজে
সাজিয়ে নাকে সোনার নোলক, লজ্জাবতী সাজে
গোলাপ গুজে, রেশমি কোমল ঐ অপরূপ চুলে
বুকের ভেতর মুক্তির গিঁঠ, আর যেও না ভুলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।