নারী না রমণী- পার্থ প্রতিম গুহ নিয়োগী।


যতবার ছুঁয়েছি তোমার ভেজা উষ্ণ ঠোঁট
তুমি হেসেছ আপন মনে।
মাথা নিচু করেছ লজ্জায় কিংবা
আরো পাওয়ার নীরব প্রত্যাশায়।
আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।
এরকম অনেক গল্প আমার আছে
কতকটা পড়েছি যখন ছিলে তুমি নারী
আর কিছু রয়েছে বাকি
যতবার হয়েছ রমণী।
নারীকে আমি বুঝি কিন্তু রমণী?
আমি বুঝতে পারিনি,আমার
বুঝতে সময় লেগেছিল এক দিন,
এক যুগ কিংবা একটা জন্ম।
তারপরও আমি চাই,
তুমি থাকো রমণী হয়েই ।
১৬/০৫/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।