মোহিনী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ছিপছিপে মাঝারি ধরনের গড়ন,
মরাল গ্রীবায় চন্দ্রানন।
দুচোখে কামাত্তোজক তীব্র আমন্ত্রণ ।
অপ্সরা রুপে , সম্মুখে দণ্ডায়মান। 

সিক্ত তাহার কেশ রাশি, মস্তক মধ্যে প্রশস্ত সিঁথি,
বক্ষের দু-পাশে প্রবল বিস্তারিত কেশ রাশি 
অতি যতনে কেশাচ্ছাদিত সৌদামিনীর চূড়া।
কপোল তলে রক্ত তিলকে কামনার বিচ্ছুরণ। 

রক্তিম ওষ্ঠধরে যেন এক সর্বনাশের আহ্বান,
মৃদু ঢেউ খেলানো পলল জমিন।
নাভীমূলে প্রসারিত পত্র,লজ্জা হরণের আহ্বানে উন্মত্ত।
নিতম্বের ভার বহে যেন গোবাক তরু।
পদ প্রান্তে লুণ্ঠিত রাজ শিরস্ত্রাণ।
দেহের রন্ধ্রে রন্ধ্রে অস্থির যুদ্ধের দামামা,
মোহনী রূপের শীতল শিহরন, যেন খুনের গন্ধে প্রেমে উন্মত্ত।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।