ঝরে যাওয়া ভালবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
ভালোবাসা তুমি ছিলে হৃদয়ের বসন্ত বাতাস
আর সেই তুমি আজ হেমন্তের ঝরা পাতা ।
হেমন্তের ঝরা পাতা ঝরে যায়
বদলে কি সে পায় ?
একটু জায়গা পায় কি……
ভালোবাসার নূতন সবুজ পাতায় ।
ভালোবাসা বসন্তের কোকিল হয়ে
একদিন সুর ছড়িয়েছিল এই হৃদয়ে ,
তাইতো আজ হৃদয়ের আঙ্গিনা
ভরে আছে তোমারই সুরের ধূলিকণায় ।
ভালোবাসা তোমারই জন্য …
এই হৃদয় হতে বের হয়
প্রচণ্ড যন্ত্রণার অজস্র ঘাম ,
ভালোবাসা তুমি দিলে না
এই হৃদয়ের একটুকু দাম ।
ভালোবাসা তোমার মিষ্টি কুয়াশায়
হৃদয় নদে তুলেছিলাম পাল ,
অবহেলায় ছেড়ে দিলে এই হৃদয়তরীর হাল ।
ভালোবাসা তোমার জন্য ….
ঈশ্বরের নিকট করেছি কতো প্রার্থনা
করেছি কতো আরাধনা।
ভালোবাসা তোমার জন্য ………
এই হৃদয়ে বইতো উষ্ণস্রোত
টগবগে রক্ত ধারা ।
কিন্তু আজ স্থির হয়ে গেছে
এই হৃদয়ের চোখের তারা ।
নিভে গেছে হৃদয়ের প্রদীপ শিখা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন