নদীর ভালোলাগা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

দূরের ঐ রাতের আকাশে
কখনো রামধনু ওঠে ,কখনো নীলিমায় যায় ঢেকে।
কখনো আবার চাঁদ আর তারারা ভাসে , ঐ আকাশের বুকে।
আকাশ ও নদী
দুই দিগন্তে দুই জন
কেঁদে মরে আমরণ ,
নদীর ও তো  ইচ্ছে জাগে
দূরের আকাশ টাকে ছুঁতে । 
নদীর উপর আকাশের অনুরাগের ছায়া
তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া ।
কাছে পাওয়ার চাওয়ায় , নির্ভরতার আশায় ,
নদীর বুকে যখন পড়ে
আকাশের নীল আলো
নদীর ও তো লেগেছিলো ভালো …।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।