ভাল থেকো, আমার ভালবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আমরা না চাইলেও এই সময়গুলো চলে যাবে...
চোখের দৃষ্টি ঝাপসা হবে, চুলে পাক ধরবে,
অনিদ্রায় রাতের ঘুম কমে আসবে,
প্রিয়জনদের থেকে পাওয়া কষ্টের তালিকা লম্বা হবে।
অনেক বুঝতে শিখবে তখন।
অন্যের একটা আচরণের সাথে সাথেই
প্রতিবাদ জানাতে ভাল লাগবে না আর।
মানুষকে ক্ষমা করে দিলে শান্তি পাবে ।
তখন, অনেকগুলো দিন পরে
তোমার হয়তো মনে হবে,
মানুষটা তো খুব বড় কোন অন্যায় করেনি।
তাকে ক্ষমা করে দিলেই পারতাম।
হয়তো খুব আফশোস হবে তোমার।
হয়তো কষ্ট পাবে, লুকিয়ে কাঁদবে তুমি।
তাই তখন খুব আশেপাশেই থাকব আমি।
ডাক পেলেই ছুটে আসব।
সম্পর্ক তো শেষ করতে চাইলেই দেয়া যায়।
সব কিছুর পরও-----------
একসাথে থাকতে পারাটাই  ভালবাসার যাদু।
আমি সেই যাদুর অপেক্ষায় থাকব।
সেই লাইনগুলো মনে আছে তোমার?
”যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই,
যদি সে নিজেই এসে থাকে!
যদি তার এতকাল পরে মনে হয়,
দেরি হোক - কিন্তু যায়নি সময়।” 
ভাল থেকো, আমার ভালবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।