পাহাড় নদীর প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

পাহাড়ের বুকে নদী চলে এঁকে বেঁকে সারাদিন,
পাহাড়ও ঠিক প্রেমিকের মতোই নদীকে আগলে রাখে।
নদীকে সে একটা বাঁধন দিয়েছে… ভালোবাসার বাঁধন।
পাহাড়ের যখন ইচ্ছে হয় নদীর সাথে খুনসুঁটি করে,
কখনও কাব্য করে প্রশংসা করে নদীর রূপের,
নদীও কুল কুল ধ্বনি দিয়ে পাহাড়কে গান শোনায়।
এভাবেই চলছিল পাহাড় নদীর প্রেম,
লোকচক্ষুর আড়ালে…
তারপর একদিন, বাতাসের কানে এলো ওদের প্রেমের কথা;
ক্ষোভে সাথে সাথে একটা ঝড় উঠলো পাহাড়ের চারপাশে।
ঝড়ের পর শুরু হল আকাশ ফাটানো বজ্র বৃষ্টি। 
না থামা বৃষ্টি - ঝরতে লাগল অঝোরে, 
বাঁধন ছিন্ন করে নদী ভেসে চলে যেতে লাগল দূরে,
পাহাড়ের থেকে দূরে…আরও দূরে........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।