কর্মব্যস্ত শহরে যখনই বৃষ্টি পড়ে… - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
কর্মব্যস্ত শহরে
যখনই বৃষ্টি পড়ে
অলস ভাবনায়
তোমাকে মনে পড়ে
মনে পড়ে
এক বৃষ্টি ভেজা দিনে
আনা হয়নি সঙ্গে ছাতা
ভিজে গেলো জামা কাপড়
আর আমার কবিতার খাতা
আঁচলখানি দিয়ে তুমি
ভালবেসে মুছে দিলে মাথা
যখনই বৃষ্টি ঝরে
মনে পড়ে সেই স্মৃতিকথা
বুকে জাগে ব্যথা
কর্মব্যস্ত শহরে
যখনই বৃষ্টি পড়ে
অলস ভাবনায়
তোমাকে মনে পড়ে
মনে পড়ে
একদিন একলা পেয়ে খোলা ছাদে
তোমাকে হাত দুটি ধরার অপরাধে
করেছিলে ভীষণ রাগ
তখনি হঠাৎ বৃষ্টি এলো
সব রাগ ধুয়ে গেলো
রইলো পড়ে শুধু অনুরাগ
তারপর কি যে হলো
হঠাৎ ভীষণ ঝড় এলো
দুজনের দুটি পথ
হয়ে গেলো ভাগ
যখনই বৃষ্টি ঝরে
তখনই মনে পড়ে
তোমাকে হারানোর
সেই কষ্টের দাগ
কর্মব্যস্ত শহরে
যখনই বৃষ্টি পড়ে
অলস ভাবনায়
তোমাকে মনে পড়ে…।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন