অব্যক্ত প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
যে কথাটি পারিনি বলতে আজও
যে কথাটি লালন করেছি মনের মাঝে
সে কথাটি আজ বলব তোমায়।
শুনবে তুমি? সময় হবে তোমার?
জানি তুমি অনেক ব্যস্ত
অনেক কাজ, অনেক দায়িত্ব
তবুও যদি একটু সময় আমায় দাও।
প্রথম দেখার পর পাঁচটি বছর কেটে গেছে
অথচ, হয়নি বলা ছোট্ট কথাটি
আজ অনেক সাহস বুকে নিয়ে তবে এসেছি;
যা কিছু হয়ে যাক, আজ বলব সে কথা-
যে কথাটি হৃদয় নীলাচলে চির অম্লান
যে কথাটি ব্যক্ত হতে এসে ফিরে চলে যায়
ঠোঁটের কোণে জমে থাকে অজানা দ্বিধায়;
যে কথাটি বলতে এসে হারাই নিজেকে কাজল আঁখির মায়ায়
যে অব্যক্ত কথা নীরবে কাঁদে পরাণে নিশিদিন
সে কথাটি আজ বলব তোমায়, শুনবে তো?
একি! চললে বুঝি? যাও তবে।
ব্দ্ধনিশ্বাসের গরম হাওয়া বায়ুতে মিলিয়ে গেল
তুমি চলে গেলে দ্রুত পায়ে
আমি আছি তোমার যাত্রাপথে চেয়ে
যতদূর চোখ যায়।
যতটা সময় কাটালে , আমার সবটা জুড়ে থাকলে
বললে না কোনো কথা, শুধু শুনলে
দু-নয়নে জাগালে অসীম বিস্ময়;
আমি খুঁজলাম সেথায় প্রেম। হায়!
আফশোস ! আজও হলো না বলা
অস্ফুট এক গুচ্ছ শব্দ " ভালবাসি তোমায়"।
যে কথাটি লালন করেছি মনের মাঝে
সে কথাটি আজ বলব তোমায়।
শুনবে তুমি? সময় হবে তোমার?
জানি তুমি অনেক ব্যস্ত
অনেক কাজ, অনেক দায়িত্ব
তবুও যদি একটু সময় আমায় দাও।
প্রথম দেখার পর পাঁচটি বছর কেটে গেছে
অথচ, হয়নি বলা ছোট্ট কথাটি
আজ অনেক সাহস বুকে নিয়ে তবে এসেছি;
যা কিছু হয়ে যাক, আজ বলব সে কথা-
যে কথাটি হৃদয় নীলাচলে চির অম্লান
যে কথাটি ব্যক্ত হতে এসে ফিরে চলে যায়
ঠোঁটের কোণে জমে থাকে অজানা দ্বিধায়;
যে কথাটি বলতে এসে হারাই নিজেকে কাজল আঁখির মায়ায়
যে অব্যক্ত কথা নীরবে কাঁদে পরাণে নিশিদিন
সে কথাটি আজ বলব তোমায়, শুনবে তো?
একি! চললে বুঝি? যাও তবে।
ব্দ্ধনিশ্বাসের গরম হাওয়া বায়ুতে মিলিয়ে গেল
তুমি চলে গেলে দ্রুত পায়ে
আমি আছি তোমার যাত্রাপথে চেয়ে
যতদূর চোখ যায়।
যতটা সময় কাটালে , আমার সবটা জুড়ে থাকলে
বললে না কোনো কথা, শুধু শুনলে
দু-নয়নে জাগালে অসীম বিস্ময়;
আমি খুঁজলাম সেথায় প্রেম। হায়!
আফশোস ! আজও হলো না বলা
অস্ফুট এক গুচ্ছ শব্দ " ভালবাসি তোমায়"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন