প্রেমপত্র - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
বড় ঝাপসা চোখে আজ তোমাকে দেখছি
মাথায় জুঁই ফুলের স্নিগ্ধ আবেশ
কপালে লাল টিপ পরা, আমাকে দেখে
সলজ্জ হাসি হেসে আমার দিকে তাকালে প্রাসঙ্গিক নিয়মে
যদিও অসংখ্য টহলদার প্রহরীর সমাবেশ, তবুও আমি আজ
বুকে সাহস পেয়েছি প্রবল
আমার মধ্যে তাই এক নিরাপরাধ চাহিদার অদম্য কৌতুহল
আমার স্বত্তার বিচ্ছিন্ন বিন্যাসে
শীতের রাতের কুয়াশা মাখা জোছনার মুদ্রিত চন্দ্রের
প্রতি আলোয় তোমার মুখাবয়ব ঢেকে ফেলেছি
প্রিয়া তুমি সুন্দর!
বড্ড সুন্দর তুমি প্রিয়া!!
আমি তোমার মূহূর্তের দেখার অনুমতি পাওয়ায়
আমার ভেতর জ্বালিয়ে ছিলাম সূর্যের চেয়ে তীব্রতর অগ্নি
আমার হৃদয়ে তাই বন্দীত্বের ভয় নেই, তুমি ছাড়া
আমার চোখে অন্য চাহিদা নেই, শুধু তোমাকে ছাড়া
আমার আর অন্য কোনো পৃথক সত্তা নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন