পৃথিবীর রং - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
তুমি ডেকেছো বলেই তো শুনিনি
কাছে এসেছো বলেই দাঁড়ায়নি গায়ে গায়ে,
ধরি নি তোমার হাত।
এই হাত শুধুমাত্র খুঁজে যায় সারাদিন।
সমস্ত রঙ হয়েছে ধূসর, হলদে হয়েছে দেয়াল।
ইট পাথরের খাঁচায় ঝাপসা যন্ত্রণাগুলো আমায় ক্লান্ত করছে।
রঙিন আলোয় দৃষ্টিবিভ্রম হয় বলেই
তুমি এসেছো তবুও,
তবুও বৈশাখের ঝড়ের আকাশের মত হয়েছি গম্ভীর।
তুমি কেঁদেছো তবুও,
তবুও রঙ বদলায় নি এই কঠিন পৃথিবীর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন