ভালোবাসার যুদ্ধ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
আমার জীবনে প্রেম এসেছে
বার বার নদীর ঢেউর মতন
স্নিগ্ধ অপলক দৃষ্টি ছিলো তাদের
মোহময়ী তাদের সেই দৃষ্টি ভেদ করে
আমার চোখ চলে যেতো
অসীম পানে, সীমাহীন নীলাকাশে।
তাদের আমি কাব্যে প্রেমিকা করি,
আবার আমি বক্তৃতায় ভালোবাসি,
একসময় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ি
যখন সেই ঢেউ ফেরে আবার নদীর বাড়ি
হৃদয়ে বাজে মৃদু সাইরেন
আমার কোটর থেকে
মণি ছিটকে বেরিয়ে আসে
আমার নাকে বিষাদের গন্ধ এসে লাগে বারে বারে
এক দমকা বাতাস এসে আমাকে সব
ভালোবাসার আসন থেকে শূন্যে নিয়ে যায়
আমি অদৃশ্য হয়ে যাই-আঁধারে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন