অবুঝ হৃদয় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

অবুঝ হৃদয় …………
যেন ভালোবাসার এক নদী
আমি চেয়েছিলাম দিতে পাড়ি ,
ভালোবাসা শুধুই তোকে ভালোবেসে ।
আমার নোঙ্গর হারা হৃদয় হতে
ভালোবাসা তুই ভেসেছিলি
হৃদয়ের জোয়ারের স্রোতে ।
হৃদয়ে জেগেছিলো আবেগ ,
হৃদয় আকাশের গাঢ় কালো মেঘ
দু’চোখে সেটা অশ্রু হয়ে ভাসে
হৃদয়ের নীল আকাশে ।
ভালোবাসা তোর জন্য …দু’চোখ জ্বলেছে
মনটাও আমার পুড়ে গেছে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।