বাঁচাও পরিবেশ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ধ্বংসের পথে উদ্ভিদকূল,
উজার হচ্ছে বনভূমি
উষ্ণ হচ্ছে পরিবেশ
নষ্ট হচ্ছে জমি। 

হঠাৎ করে অতি বৃষ্টি
তারপরেই  আবার খরা
প্রয়োজনে বৃষ্টি বাদল
দেয় না মোদের ধরা । 

এসব কিছু প্রকৃতির এক
অভিমানী খাম-খেয়ালি বটে
বৃক্ষ ধরায় কমে গেলে
এমনটি রোজ ঘটে । 

না থাকলে গাছ-গাছালি
যতটুকু কাম্য,
প্রকৃতি হারিয়ে ফেলে
তার নিজেরই ভারসাম্য । 

গাছ লাগিয়ে করতে হবে
সবুজের সমাবেশ
বাঁচবে তবে পরিবেশ আর
বাঁচবে আমার দেশ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।