খেলাচ্ছলে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হয়ত তোমার শহর ভিজবে গ্রীষ্মের রোদে
হয়ত তোমার দুপুর ভিজবে পরিশ্রমের ঘামে
হয়ত তোমার স্বপ্ন পুড়বে বঞ্চনার ক্ষোভে
ভিজলে পুড়লে পাঠিও আমায় সবুজ খামে
ভাঁজ খুলে খুলে দেখব তোমার সকল দাগ
ঝুল কালি মাখা শহুরে আকাশ জুড়ে
ধূসর মেঘেরা কতটা নিয়েছে বাঁক?
কতখানি তার ছায়া পড়েছে নিঝুমপুরে?
কতটা বিষাদ ছুঁয়েছে রঙ্গীন ডানা?
কতখানি রাত গিলে নেয় মিষ্টি জোৎস্নাকে?
কতটা বুঝলে, আরো বাকি থাকে জানা?
কতটা ঝড়লে বৃষ্টিরা জমে থাকে-
চোখের কোণায়, বুকের গহীন খাদে?
ভাঁজ খুলে খুলে দেখব অথৈ জলে
ডুবে গেলে তুমি- মোহনার ঘূরপাকে
ডুবব, ভিজব- আমিও খেলাচ্ছলে।
হয়ত তোমার দুপুর ভিজবে পরিশ্রমের ঘামে
হয়ত তোমার স্বপ্ন পুড়বে বঞ্চনার ক্ষোভে
ভিজলে পুড়লে পাঠিও আমায় সবুজ খামে
ভাঁজ খুলে খুলে দেখব তোমার সকল দাগ
ঝুল কালি মাখা শহুরে আকাশ জুড়ে
ধূসর মেঘেরা কতটা নিয়েছে বাঁক?
কতখানি তার ছায়া পড়েছে নিঝুমপুরে?
কতটা বিষাদ ছুঁয়েছে রঙ্গীন ডানা?
কতখানি রাত গিলে নেয় মিষ্টি জোৎস্নাকে?
কতটা বুঝলে, আরো বাকি থাকে জানা?
কতটা ঝড়লে বৃষ্টিরা জমে থাকে-
চোখের কোণায়, বুকের গহীন খাদে?
ভাঁজ খুলে খুলে দেখব অথৈ জলে
ডুবে গেলে তুমি- মোহনার ঘূরপাকে
ডুবব, ভিজব- আমিও খেলাচ্ছলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন