হারানো চাওয়া - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হারিয়ে পেয়েছি অনেক - তবুও হারানোটা একান্ত, কিছু চাওয়া থেকেই যায় অবশিষ্ট জীবনের জন্য।
ভুলে গেছি সুখের মায়াজালে কিছু অতীতের স্মৃতি,
হাজারো বেদনা লেপটে আছে শরীরের ক্ষত স্থানে।
অপ্রাপ্তির যন্ত্রণার দগ্ধ কোলাহলে তৃপ্ত হাহাকার।
তবুও হারানো চাওয়া আর বিভীষিকা একত্রে আজও করে চলেছে গোপন বসবাস।
অতীতকে সঙ্গী করেই চলতে হয় আগামীদিনে , তবু কিছু না পাওয়া তো থেকেই যায় বাকী জীবনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন