একাকী আমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

পথচলার জন্য নেই কেউ আমার সঙ্গে ;
অগণিত মানুষ চলেছে শহরের পথে
কিন্তু আমি একাই পথচলি আমার সঙ্গে।

কথা বলারও নেই কেউ আমার সঙ্গে ;
সবাই সবার সাথে ঠিক কথা বলছে
অথচ আমি আছি নিসঙ্গ একাকীত্বের সঙ্গে ।

কোন শ্রোতাও নেই আজ আমার এই শহরে ;
সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে
তবুও কেউই শোনেনা কারুর কথা এ শহরে।

অগণিত মানুষ থাকে এই শহরে ;
রোজ মুখোশের আড়ালে বহুরূপী সাজে
আর মানবিকতা চলে গেছে শহর ছেড়ে ।

সবাই এখানে ব্যস্ত তার নিজের মতো ;
ভালোবাসাও আজ কর্পোরেট হয়ে গেছে,
তবুও সবাই সোশাল নেটওয়ার্কেই ব্যস্ত আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।