নদী ও আকাশ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

কখনো সাদা – কখনো কালো মেঘে
আকাশেরও বুক  যায় ঢেকে ।
কখনো আবার রোদেলা সূর্য হাসে ,
কখনো আবার দুঃখের ঝড় উঠে ।
যখন আকাশ অঝোর ধারায় কাঁদে,
আকাশের বেদনার মেঘগুলো ,
দুঃখের বৃষ্টি হয়ে ঝরে পড়ে নদীর বুকে । 
আকাশ দুঃখের বৃষ্টির ধারা ছড়িয়ে দিয়ে
তোলে আলোড়ন নদীর বুকে।
তাইতো নদী আকাশকে ভালোবেসে বাঁধে নদীর বুকে  ।
আকাশের ওই কান্নায় …নদীরও বুক ভেসে যায় বন্যায়। 
আকাশ তো বোঝে না, নদীও যে আকাশকে ভালোবাসে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।