তোমাকে চেয়েছি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

তোমাকে চেয়েছি সাথে 
জীবন সাগরের প্রবল ঢেউয়ের ছন্দে ।
গোধুলির রঙ্গে শেষ সাক্ষী করে
বরন করতে চেয়েছিলাম তোমাকে
উৎসবের মধু-মাখা সময়গুলি
উৎসর্গ করেছি শুধু তোমাকেই।
আমি শুধু তোমাকেই চেয়েছি 
তোমার উচ্ছ্বাসহীন অন্তরে বিতাড়িত হয়েও,
তোমার তীব্র প্রত্যাখ্যান তোমাকেই পেতে
আমাকে প্রেরণা জোগায়।
আমি কখনোই তোমার অনীহার বিপরীতে
জোর করে পেতে চাইনি তোমায় ।
অনন্তহীন সময়ের সাথী হিসেবে তোমাকেই চেয়েছি
মুক্ত আকাশে স্বচ্ছ মেঘের খেলায় ,
প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে চেয়েছি তোমায়
উচ্ছল রক্ত তারুণ্য শুধু তোমাকেই কেন
আমার সন্মুখে বার বার দাঁড় করায় ।
বিধ্বস্ত মননে তোমার নীরব উপস্থিতি
আমার মনের বিদগ্ধ অনুভবে চিরঅম্লান।
নীরবে ঘুমাও তুমি চোখের ঘুম কেড়ে নিয়ে
রাতের নির্জনতায় একাকী আমি প্রহর গুনি।
তোমাকে চেয়েছি দহন পীড়নে শ্রান্ত আমার
সকল চেতনার পূব আকাশে।
অরণ্যের রূপে নীল সবুজের ঠিকানায়
শুধু তোমাকেই চেয়েছি আমি
তোমার আমার হৃদয়-কাব্য রচনার প্রাক্কালে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।