নিঃসঙ্গতা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
নিঃসঙ্গতা আমাকে গ্রাস করছে ধীরে ধীরে, হারিয়ে যাচ্ছি মহাকালের গর্ভে ......।
ভুলে যাচ্ছি দিগন্ত সীমাশেষে নৌকা বাঁধার কথা,
হাতড়ে পাচ্ছি না নিজেকে জীবনের অন্দরে ।
কখনো নিঝুম রাতে আমার এই জনবহুল শহরে
বিলাপ করা চাঁদের আলোতে চাঁদ টা কেও
বড় একা একা লাগে ,আমার মত ।
কখনো খুব দিশেহারা লাগে নিজেকে
আপাত সুখের তলায় চাপা পড়ে আমার
আত্মসত্তা ,আমার স্বপ্ন; আমার বিষণ্ণতা ।
তবুও সান্ত্বনা নিঃসঙ্গতাটা আমার আছে ----
তাকে নিয়েই না হয়, আমি নতুন করে
জগৎ সাজাব, আর যাব চির বসন্তের দেশে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন