নীল মলাটের খামে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
বর্ষণ মুখর দিনে যখন মনে পড়ে,
কালো মেঘের মাঝে তোমায় খুঁজি অবিরাম।
শরতের শিশির ভেজা ঘাস ফুলে খুঁজি তোমার
সুন্দর অমলিন ছবিটা।
যখন ঘুমিয়ে থাকি রাতের প্রলেপ মেখে,
দু হাতে সরাই স্মৃতির জলছবি।
অন্তহীন এক ভাবনায় ডুবে
ঘুম ভাঙাই কবিতার, আমি যে কবি।
একি প্রেম, নাকি প্রেমের অভিনয়?
আমি প্রেমের শ্বেত বলাকায় ডানা মেলে,
উড়ে চলেছি সুদূর প্রান্তে।
চলার পথে উদয় হয়
প্রেম লহরীর নতুন সকাল ।
সবুজ গালিচায় দেখি নুতন সূর্যোদয়
সোনার দেশ,সে যে পুরনো বিস্ময়।
বিবেক বিকিয়ে গলা ফাটাই ,
দড়ি বেধে তারে শূলে চড়াই ,
বুঝিনা, কি ধরনের প্রেম?
পঙ্কিলতায় কালচে হয়
প্রিয় সবুজের রক্ত পলাশ।
অথচ পাশেই পড়ে রয়
চেতনার জীবন্ত লাশ ।
অঞ্জলি ভরে ভরে প্রেম ফেরি করে আনি,
যখন মানুষ ভাঙে মানুষের ঘর,
অশুভ শক্তির চ্যালেঞ্জ সুস্থ জীবনকে
অথচ আমি আর তুমি কাঁদা ছুড়ি
সস্তা ভালোবাসার টানে।
গদবাধা গদ্যে মাতাল হই
প্রেমের নামে,
নীল মলাটের খামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন