জানালার স্বপ্ন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

যখন প্রতিদিন অবহেলায় চলে যাও একা।
জানালার এপারের প্রতিটি বিকেল হয় নিষ্ফলা!
সারাদিনের পর শুকনো কাপড়গুলো খুলে নাও
ধাতব তার থেকে, সযতনে।
এই একই দৃশ্য ...প্রতিটি বিকেল কাপড় সংগ্রহ
বছরের পর বছর ঘুরে, আমার জানালায় ধরা দেয়।
প্রতিটি সন্ধ্যায় মনে জমে থাকা একরাশ হাহাকার!
তুমি জানলে না নারী,
কোনো কথা উচ্চারণ না করেও কত কথা ছড়িয়ে দিচ্ছি তোমার ছাদে, পড়ে নাও।
শুকনো কাপড়ের ভাঁজে তুমি খুঁজে দেখো তাদের।
তোমার নিত্যদিনের অবহেলা
আমার ভেতর থেকে বের করে নিয়েছে স্বপ্ন সব
রেখে গেছে ব্যর্থ প্রেম আর হাহাকার!
বিকেলের সোনারোদের আলো আজ শুধুই আঁধার।
তুমি জানলে না নারী
প্রতিদিন বোকা  চোখে চেয়ে দেখি কতটুকু গভীরতা,
কতটুকুই বা অতলে তলিয়ে যাবার আহবান
অতলযাত্রী নারী তুমি হবে না কোনোদিনও!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।