তুমি হারা . . . আমার চোখ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
যে কথা জানো না তুমি,
তা জানাবো তোমায় আজ।
তোমার জন্যে আজ তোমার ভালবাসার মন খারাপ,
তোমার জন্যে ভিজে গেছে কবিতার খাতা চোখের জলে,
তোমার জন্যে লাল আকাশ কেঁদেছিলো উচ্চস্বরে।
যে শব্দ তুমি শুনো নি কখনও
শুনবে তুমি আজ।
কান পেতে দেখো শুনে রমনী
বাতাসে বাতাসে মর্মর শব্দ
হো হো হাসির দমকে ঐ তরুনের
প্রেমিকার বালিশ চাপা কান্না ।
যে দৃশ্য তুমি দেখনি নারী,
দেখবে তুমি আজ।
কচুরীপানা ভরা পূর্নিমার চাঁদ-দুধের মিশ্রণ.
সিগারেটের শেষপ্রান্তে লাল আগুন - নীল ধোঁয়া
তোমাকে না পেয়ে ... আমার চোখ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন