তোমার চোখ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
তোমার চোখে তাকালেই প্রেমে পড়ে যাই,
কারণে অকারণে ফিরে ফিরে তাকাই ।
মিষ্টি চাহনিতে চোখ ফেরে না,
এ রহস্যের কোন খোঁজ মেলে না।
তোমার চোখে তাকালেই পথ করি ভুল
দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র যেন নাই তার কূল,
দৃষ্টির অসীমে তোমাকে যে হারাই,
তুমি ফিরে তাকালেই ফোটে যেন ফুল।
তোমার চোখের গহীনে দেখি মুক্ত আকাশ,
তাতেই সুখের নদী প্রেম অভিলাষ।
কালো নীল মনি জুড়ে স্বপ্নের দেশ,
যতই দেখি তবু কাটে না মুগ্ধতার রেশ।
তোমারি নয়ন জুড়ে প্রেম করে খেলা,
নয়নের মাঝে দেখি সুখের এক মেলা,
পলকে পলকে তুমি আমার কবিতার রাণী
তোমার নয়ন দেখে কাটে মোর বেলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন