স্মৃতির যন্ত্রনা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !
চাঁদ উঠে গেছে তোমার শহরের নীল আকাশে,
জোৎস্না এসে দাঁড়িয়ে আছে তোমার জানালায়,
হারিয়ে যেতে চাই, অজানা ভীড়ে প্রচন্ড উন্মাদনায়,
অনেক স্বপ্নের ভীড়ে একান্ত স্বচ্ছ নীরবতায়,
হারিয়ে যেতে চাই, তোমার মনের আঙ্গিনায়.
হারিয়ে যেতে চাই, তোমার ভালবাসার ভাবনায়।
আনন্দ উৎসবে আছো তুমি সবার সাথে,
শুধু নেই আমি তোমার কাছে......
তুমি অবহেলায় রেখেছ তাই, আমি চলে যেতে যাই,
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর চলে যেতে চাই।
তুমি চেয়ে আছ কোন দুর অজানায়
আমি খুঁজে  ফিরি তোমায়,শুধু তোমার স্মৃতির যন্ত্রনায় .....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।