অভিমান - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

তোমার চোখেতে রাখবো জমা
অভিমানের নদী,
জলের সাথে হাবুডুবু
চলবে শেষবধি।
খরার মনে বৃষ্টি বুঝি
নামবে অঝোর ধারায়,
মুঠোয় ভরা আলোক-রশ্মি
মনটাকে নাড়ায়।
সিদ্ধান্তের দ্বিধায় পড়ে 
ঝুমুর নাচে মন,
মুক্তচিন্তার আসন নিয়ে
এলো সেই জন!
হারিয়ে যাবে মেঘের ছায়া
পলকহীন চোখে,
নীল আকাশের উড়ে বেড়াবো 
কে আমাকে রোখে!!
আকাশ পথে পা বাড়িয়ে
হাঁটছি মেঘের মত,
সূর্য এসে অভিমানে
জ্বালায় মোরে কত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।