বসন্ত আসবে বলে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

মনের দেয়ালে যে ছবিগুলো টাঙিয়েছিলাম
টাঙিয়েছিলাম কোনো এক শীতের রাতে;
আগামী বসন্তে প্রাণ পাবে ভেবেছিলাম ছবিগুলো।
আবার হেসে উঠবে আমার দগ্ধপোষ্য মন
বালিশচাপা পড়ে যে মরে গিয়েছিলো ছোট্টকালে।
ভেবেছিলাম অবিন্যস্ত উপস্থাপনা নিয়ে লজ্জায় পড়বে মনটা
আহা! বেচারা, বুকের ব্যথাটা তাকে নিয়ে গেলো লজ্জা থেকে দূরে।
কাঁচের দেয়ালে এখন নিজের ছায়াই দেখি,
কেননা, যে বসন্ত আসবে বলে আমায় আশ্বাস দিয়েছিলো
সে পালিয়েছে আমার দৃষ্টির আড়ালে।
দেয়ালে ভিতর ছবি সব প্রাণের আশায় বিহ্বল তাকিয়ে
নিজের প্রতিবিম্বে দেখি লক্ষ প্রাণের ছায়া।
বসন্ত আসবে বলে দাঁড়িয়েছি আজ সেই তৃষিত
আত্মাদের মাঝে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।