তোমার না শোনা কথা...... - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
যে কথা শোনোনি তুমি,
সে কথা শোনাবো তোমায় আজ।
তোমার জন্যে আজ আমার ভীষণ মন খারাপ,
তোমার দুঃখে ভিজে গেছে কবিতার খাতা চোখের জলে,
তোমার জন্যে ভোরের আকাশ কেঁদেছিলো ফুঁপিয়ে।
যে শব্দ তুমি শুনো নি কখনও
শোনাবো তোমায় আজ।
কান পেতে শুনে দেখো প্রিয়া
বাতাসে বাতাসে মরমর শব্দ
অট্টহাসির দমকে ঐ তরুনের
দয়িতার বালিশ চাপা কান্না ।
সে দৃশ্য তুমি দেখনি প্রিয়া,
দেখবে তুমি আজ।
কচুরীপানা ভরা পুকুরের গায়ে চাঁদ-দুধের মিশ্রণ.
সিগারেটের শেষপ্রান্তের নীল-নীল ধোঁয়া
তোমাকে না পাওয়া ... আমার চোখ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন