প্রতিবাদী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

জীবনের সাথে লড়াই করে
চলেছি আমি প্রতিদিন,
জীবন আমারও থেমে যাবে
কালের নিয়মে এক দিন।
জীবনের সাথে আপোষ করিনা আমি
চলি সত্যের পথে,
অন্যায় দেখলে প্রতিবাদ করি
নিজের স্বভাবসিদ্ধ ভাবে।
প্রতিবাদের মাঝে পাই তৃপ্তি, ভালবাসা-
প্রতিবাদী হয়ে থাকবো আমি
জীবনে আসুক যতই বাধা।
মৃত্যু এলে বরণ করব আমি
বীরত্বের সাথে,
কাপুরুষের মত বাঁচতে আমি
চাইনা এ পৃথিবীর বুকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।