কঠিন সময় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
একজন কবির চোখে
প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা!
একজন মানসিকভাবে বন্দী কবি কি
মুক্ত শব্দের স্রষ্টা হতে পারে?
স্বাধীন স্বদেশে এখন কঠিন সময়!
এক একটি শব্দ কলমের
প্রসবপথ থেকে বের হতেও ভয় পায়।
রুদ্ধ অনুভূতি হৃদয়ের দেয়ালে
দুঃস্বপ্নের ছায়ায় আঁতকে ওঠে।
কবিতা এখন আর সৃষ্টিসুখের উল্লাসে
উল্লসিত হয় না-
নিজেই খুঁজে ফেরে
শৃঙ্খলিত এক একটি কৃষ্ণ গহ্বর।
এর ভিতর থেকেই
জন্ম নেয় একজন প্রতিবাদী ,
সত্য, ন্যায় আর সুন্দরকে বুকে নিয়ে
মুক্ত মনের স্বাধীন চিন্তার আশা
আমৃত্যু ছড়িয়ে বেড়াবে যে।
অপেক্ষায় থাকে সবাই।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন