স্বাধীন স্বদেশ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
পুরানো ইতিহাসকে একটু খুঁজলে,সামনে
এসে যায় স্বাধীনতা সংগ্রামী মানুষদের কথা।
বইতে পড়া , লোকমুখে শোনা এদের বিজয়গাথা,
দেশকে ভালবেসে শহীদ হয়েছেন মহান ব্যক্তিরা।
এ দেশ দেখেছে নির্ভীক তরুণদের মুক্তির সংগ্রাম
স্বাধীনতাকামী শহীদের এ ভারত তোমায় প্রণাম।
স্বাধীনতা মানে নয় শুধু পতাকায় ছয়লাপ,
স্বাধীনতা মানে নয় শুধু তেরঙ্গায় সাজে চারদিক
স্বাধীনতা মানে ভালোবাসার প্রদীপ জ্বালে
রোজ প্রাণের মূল্যে শত দেশপ্রেমিক বীর সৈনিক ।
এসো এসো ভুলি হাত ধরে সবার পরাধীন যত হিংসা, বিভেদ ও বিদ্বেষ স্বাধীনতা জানে বলিদান - রক্তের কত দাম,আমার ভারত প্রিয় স্বাধীন স্বদেশ ।
এই মাটিতে জন্ম আমার , এই জল হাওয়ায় বৃদ্ধি,
হাজার দৈন্য সত্ত্বেও এই দেশকে আমি ভালোবাসি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন