সমাধিস্তম্ভ লিপি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

রাজপথের ঝলমলে  সাদা আলোয়
একাকী দাঁড়িয়ে থাকা
কৃষ্ণচূড়া গাছটির সাথে
ফেরার পথে
প্রতিদিনই ভাবি কুশল বিনিময় করার কথা।
ভাবি জিজ্ঞেস করবো
ভালো আছে কী সে
এই আদিম সাজে শীতের রাতে।
কথা হয় না,
পথে যেতে যেতে দূর থেকে দেখি
তার অনাবৃত দেহে খেলা করে
দুষ্টু চাঁদের আলো,
কম যায় না সাদা আলোও,
কৃষ্ণচূড়ার  অনুভুতি বোঝার চেষ্টা করি
অবশেষে একদিন তাকে জিজ্ঞেস করি
কেমন আছে সে
কৃষ্ণচূড়া  জানায়, সে ভালো আছে
সর্পিল জীবন নিয়ে যেহেতু জন্মায়নি
সুতরাং সে গাছ হয়েই  বাঁচে 
চাঁদ  আর সাদা আলোর প্রেমে মাখামাখি
অসম্মানীতাকে একা রেখে আমি ফিরে আসি
গাছের মত আমিও লিখি
আমার যাপিত জীবনের সমাধিস্তম্ভ লিপি 
প্রেমময় আকাশের তলে
আমিও ভালোবাসি
ভালোবেসে ভালো আছি।  
১৭/০৮/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।