তোমাকে যে আসতেই হবে........- পার্থ প্রতিম গুহ নিয়োগী।

তুমি আমার কল্পনায় আসো, বাস্তবে আসো না,
স্বপ্নে ভালোবেসে চুম্বন করো, সমর্পিত হও না।
আমি জানি তুমি আসবে, ঠিক আসবে
এসে আমায় তোমার হৃদ-কোলে নেবে
তোমাকে যে আসতেই হবে। 

তুমি আমার কল্পনায় আসো, বাস্তবে আসো না
স্পর্শ সুখে ঘুম ভাঙিয়ে দাও, অথচ তুমি অধরা, 
আমি জানি তোমার ঠোট আমাকেই চায়
কাছে এসে তুমি সিক্ত কর আমায়
তোমাকে আসতেই হবে।
বর্ষা হয়ে সিক্ত কর, তবু অন্তর শূন্য থাকে
প্রখর তাপে আমায় পুড়িয়ে  মারো , শুধু অধরই ছবি আঁকে,
খরস্রোতা আমি, তবু  কেন ত্রিমুখী তুমি 
আমি অভয়দাতা , মনোভিলাষ তুমি জান
তোমাকে যে আসতেই হবে
মনমোহিনী,স্বরূপিণী তুমি বিদুষী নারী,
তোমার পানিপ্রার্থী আমি নন্দিনী,  
তোমাকে যে আসতেই হবে........”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।