কষ্ট - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

অশ্রুজল অঝোরে পড়ে ঝরে,
বুঝিনা তোমার  রকমসকম
আমারও কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম।
কষ্টগুলো চোখের তারাতে 
দিনের বেলায় স্বপ্ন বোনে।
কষ্টগুলো ঠোঁটের ফাঁকে ,
মৃদু ঢেউয়ের শব্দে বাজে।
মন জুড়ে বইছে শুধু ,
অস্থির এক সুরের মাতন 
আমারও কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম।
কষ্টগুলো হৃদয়ে রেখে 
বিশেষ কিছু অর্থ খুঁজি।
কষ্টগুলো মনে বসে ,
ফিসফিসিয়ে ভালোবাসে।
আমারও কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।