তোমায় ভোলা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ইচ্ছে করলেই কি কাউকে ভুলে যাওয়া যায়?
কি জানি হয়তো যায় - আমি ভুলে গেছি তোমায়,
শুধু কিছু বিবর্ণ স্মৃতি রয়ে গেছে মনের মাঝে,
হয়তো এই স্মৃতি গুলোও একদিন মুছে যাবে।
ভুলতে চাই না, তবু  ভুলতে হবে যে তোমাকে
কেন জানো স্মৃতি গুলো আর থাকতে চায় না
বন্দী হয়ে আমার কাছে - আমাকে মুক্তি দিতে চায়
তোমার এই স্মৃতি গুলো ।
জানিনা কেমন করে তোমার  স্মৃতি গুলো জেনে গেছে, আমি আর বেশী দিন নেই  ধরিত্রীর বুকে ।
তাই ওরা আমাকে ছেড়ে চলে যেতে চায় বার বার ।
কি অদ্ভুত দেখো আমি এতদিন স্মৃতি গুলো
বেড়িয়েছি বয়ে , কাল আমি কারো  কাছে থাকবো হারিয়ে যাওয়া স্মৃতি হয়ে।
কি অসীম  অপার লীলা-খেলা এই ধরিত্রীর ।
অপবাদহীন তোমাকে মুক্ত করে দিয়েছি,
লুকিয়ে রাখিনি আমার হৃদয়ের অন্তস্থলে ।
অনেক আগেই তুমি  গেছো চলে
তবুও আজ আবার বললাম - যত দূরে যেতে চাও তুমি,
চলে যাও বাঁধা দেব না আমি____।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।