চোখের জল - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

দেয়ালে ফাটল  - অবিরাম বৃষ্টিতে
অনুভবের কোন স্পর্শে মোছে না সেই অযাচিত ধারা।
অনুযোগে তপ্ত চোখের ভাষা বোঝে না শুস্ক মন
উপচে পড়া বৃর্ষ্টির ধারা তাই বিদ্রোহ করে আরো ফাটল ধরায়।
প্রাচুর্যে বানানো প্রাসাদের গায়ে শ্যাওলার সাহসী সজীবতা, থাকে না সেখানে তাজমহলের গাঁথা।
নৈঃশব্দের আলো মেখে অশনি হাওয়ারা বয়ে নীরবে, যুগল-বন্দীর কোন সুর ভাসে না আর
শুধু ভাঙনের গোপন ভাঁজের গভীরতা বাড়ায়, ফাটল ধরায়।
নির্বাসিত জলে ভেজা মন তখন
বয়ে যাওয়া বাতাসের কানে কানে বলে
“চাইনে জলসম্ভার, শুধু দু’-ফোটা জল দিও চোখে আমার ।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।