শেষ দেখা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আজ আবার হলো দেখা তোমার সাথে লিফটে,
তুমি যাবে আটে .. আমি... দশে 
কানে তোমার হেড ফোন , গল্প করছো হয়তো তোমার প্রেমিক /ওয়েসিস এর সাথে...
আমিও শুনছি হয়তো একই গান,বিশ্বাস রাখি এখনো টেলিপ্যাথিতে ...
এত সুন্দর কখনো দেখিনি তোমায়, নীল রঙের শাড়ি, ছোট্ট একটা টিপ কপালে..
হারিয়েছি হাজার বার তোমার ওই দৃষ্টির মোহের আড়ালে..
অনন্তকাল দাঁড়িয়ে আমরা লিফটের দুই প্রান্তে 

মুহূর্ত থমকে থাকে আমার দৈনন্দিন এর ভারাক্রান্তে..
হঠাৎ খেয়াল হলো সেভেনথ ফ্লোর এসে গেছে,একটু পরেই যে নেমে যাবে তুমি,
কতো লোক উঠলো কতো নেমে গেলো, হৃদস্পন্দন
থমকে যবনিকা অস্তগামী...
শুনেছি আর কোনো দিন দেখবো না তোমায়, অন্য কোনো সংসারে পাড়ি দিচ্ছ কাল
কলমের কালি ফুরিয়েছে আমার, জীবনতরীর ছিড়েছে পাল..
চিরকালের মতো চলে গেলে, লিফটের ফেলে যাওয়া শব্দটুকুই সম্বল ....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।