যত অভিমান সব ফেলে এসো......- পার্থ প্রতিম গুহ নিয়োগী।
তোমার যত অভিমান সব ফেলে এসো,
ওই আকাশের নীল সীমানার পাড়ে;
ক্লান্ত দুটি পায়ে, হেঁটে এসো আমার কাছে
কুড়িয়ে এনো মুক্তো;
তোমাকেই সাজাবো যতনে,
তারপর ওই দূরে সাগরবেলার কিনারায়
বালুরাশি দিয়ে বানাবো ছোট্ট একটি ঘর,
আমাদের ছোট্ট সংসার সাজাবো, শুধু তোমার আর আমার ।
আবার নতুন করে বাঁঁচব, দেখব স্বপ্ন দুজনে
কিন্তু এলে না তুমি, কিংবা পারলে না আসতে আর
স্বপ্ন সে স্বপ্নই থেকে গেল,
আমায় ছেড়ে চলে গেলে স্বার্থপরদের মত, অনেক দূর...তারাদের দেশে
কেন এত অভিমানী হলে গো আমার ওপর?
জান তো,এবার আমি আর অভিমান করি নি অন্য বার এর মত
ওই যে তোমার নেশায় ধরেছে!
এ জন্মে নয় নাই বা হলে,
পরের জন্মে এসো একই রূপে
আমাদের স্বপ্ন পূরণ করব একসাথে
লক্ষীটি আমার!
যত সব অভিমান ফেলে রেখে এসো কিন্তু।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন