স্বপ্নে তুমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

চোখেতে চোখ রেখে স্বপ্ন দেখি অনেক,
তোমার সাথে সময় বলতে মনে পড়ে কয়েক। 
হাতের মধ্যে হাত নিয়ে  হেঁটেছি অনেক পথ,
স্বপ্ন পূরণে তোমার সাথে আমি  একমত। 
দুঃখ যতই আসুক জীবনে,ছেড়ে দেব না হাত,
আমি যখন ক্লান্ত হব, এগিয়ে দিও তোমার কাঁধ।
মন চায় তোমায়  ছুঁতে মন খারাপের রাতে,
কান্না পেলে মন চেয়েছে জড়িয়ে ধরতে দু-হাতে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।