সংলাপ তোর সাথে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

প্রকৃতির নিয়মে হারিয়ে যাব একদিন , সেটাই সত্যি।
সেই শেষ ঘুমে স্বপ্নটাও তোকে ঘিরেই দেখবো, সেটাও সত্যি।
কিন্তু এখন, অনেকটা পথ হাঁটতে চাই তোকে নিয়ে সাথে,
শোনাতে চাই আমার আবেগী হৃদস্পন্দনের শব্দটা।
নিয়ে যেতে চাই হাজারো নিয়ন আলোর মাঝে,
যেখানে দুজনের ঠোঁটের মাঝে দূরত্বটা মুছে যাবে।
শুধু এক মুঠো ভালোবাসা ছড়িয়ে দিস, শেষ যাত্রায় আমার মনের আকাশে। 

বাজে অভ্যাস আমার একটাই, তোকে ভালোবাসা।
নিয়ম করে বাসবো ভালো , অভ্যাসের বদল হবে না।
যে কটা দিন থাকবো, তোর চোখেতেই দেখবো পৃথিবী।
তারপর সেই ঘুম, আর শেষ স্বপ্ন দেখতে দেখতে না ফেরার দেশ,
যেখানে মিঠে আলোয় শুধু তোর মুখটা ভাসবে।
শুধু এক মুঠো ভালোবাসা ছড়িয়ে দিস, শেষ যাত্রায় আমার মনের আকাশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।