অবহেলার ফল - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

মধ্য রাতে দূরভাষে শব্দহীন তোমার গলা..
ভাবি, হয়ত কল্পনায় আঁকছ ভবিষ্যতের রঙ্গিন ছবি।
হতাশায়  ক্লান্ত আমি প্রেমিক তোমার ।
অনাদরে যে রাতগুলো তুমি ছুড়ে ফেলে দাও তোমাকে,
অতীতের ফেলে আসা লাল আলোর যানজটে ,
তখন আমার অনুভূতি গুলো প্রকাশ্যে আদর চায়,
সারা শরীরে চুম্বনের দাগ বসাতে চায়।
এড়িয়ে যাওয়া  প্রত্যাখ্যানের স্বর আমি বুঝতে পারি,
উন্মত্ত শরীর উপত্যকা তখন লেহন করে তোমার অবহেলা,
তুমি ফিরে যেতে চাও,তোমার ভাবনা বারবার আঁচড়ে ক্ষত বিক্ষত করে আমার চাওয়া কে।
আমি প্রেমিক,  আমার অসহায় করুন আর্তনাদ তোমার কানে পৌঁছয় না,
তুমি দেখতে পাওনা আমার অনাদরে ঝরা স্বপ্ন গুলো কে।
বুঝতে পারো না আমার ভালোবাসা।
অপেক্ষা আর আক্ষেপের বাতাবরণে বার বার পিষ্ট হই আমি আর আমার বিনিদ্র রাতের আগ্রহ।
অপেক্ষা করো, তুমি বুঝবে একদিন,
যেদিন মাঝ পথে উচ্ছিষ্ট করে রেখে দেবো তোমাকে।
উন্মত্ত শীৎকারে হঠাৎ চলে যাবো দুর অজানায়,
খুঁজবে আমায়, চুম্বনের দাগ তখন লেগে থাকবে তোমার উচ্ছিষ্ট হয়ে যাওয়া শরীরে।
তখন বুঝবে অবহেলিত প্রেমিক মানুষটাকে  অনাদর আর অবহেলা করার ফল 
কি মারাত্মক ভয়ংকর।।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।