রূপকথায়  শরত - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

শুভ্রতায় ভরা ঋতু অনন্য স্নিগ্ধতায়
মনের আশ্রয় চাই কাশবনে রূপের জ্যোৎস্নায়
ভেজা ভেজা শিউলি ফুল করে মনের আকুল
ডুবে যায় মন সেই তীরে স্মৃতিরাশি মেঘমালায়।
মন ছুটে যায় সাদা মেঘের ওড়ার দেশে
শুধু যেতে চাই মেঘমালায়
থাকতে চাই শুভ্রতায় মিশে
মনকে নিতে মেঘ উড়ে আসে গোধূলী সন্ধ্যায়।
হৃদয় টানে কাশফুলের রূপে 
হারিয়ে যায় সেই স্বপ্নে
ঘুরে বেড়ায় মনের আঙিনায়
ডুবতে যে চাই মেঘমালায় দেহের অলসতায়।
উড়াল পাখির রূপটি দেখে
মনটিও সেই রূপ চায় 
রূপঘরে হারায় শরতকে  বেঁধে মনে
এই মন শুধু হারাতে চায় শরতের রূপকথায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।