ফ্রেন্ড রিকোয়েস্ট - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
জিজ্ঞাসা করলে নাতো একটি বারও
এখন আমি কেমন আছি?
জীবনের অশান্ত ঝড়ে পথ হারিয়ে
কোন অজানা দ্বীপে ঘর বেঁধেছি ।
তুমি নিশ্চয়ই বেশ ভালোই আছো
যেমনটি ছিলে ঠিক আগের মত
ভাবছি তাই, তবু কেন এতকাল পরে
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ।
তোমার মুখের সেই নিটোল হাসি
কানের ঝুমকো এখনও আছে নাকি?
তোমার খোঁপার সুগন্ধি বেলী ফুলের মালা
আমার মনে এখনো দেয় যে দোলা ।
ভুল হলে ক্ষমা করো আমায় যেন
আগের মত বিব্রত তোমায় করিনিতো?
তুমি নিশ্চয়ই ভাবছ মনে একা একা বসে
এতকাল পরে আমার আবার পড়লো কেন তোমায় মনে ?
থাক না হয় অস্বস্তিকর প্রশ্নগুলো
এগুলো অতিব একান্ত ব্যক্তিগত
চাইবো ভুলে যেতে যা হয়েছে গত
তবু থেক দুর থেকে বন্ধু হয়ে অবিরত।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন