রাষ্ট্রীয় সন্ত্রাস - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
থাকবে না কোনও বিচারের চিহ্ন রাষ্ট্রীয় সন্ত্রাসের ইতিহাসের ছেঁড়া পাতায়,
মানুষ মানুষকে শেষ করে দেয় ক্ষমতার কোন লোভ? কোন লালসায়?
কে জানতো সেই রাতে এতো সীমাহীন সন্ত্রাস হবে? কে জানতো? কে---?
পিশাচ বাহিনী গোপনে গোপনে এতো প্রস্তুতি নিয়ে রেখেছিলো!
কে জানতো একটু পরেই ভেঙে যাবে রাত্রির নীরবতা খান খান করে ,
একে ৪৭ এর তপ্ত বুলেট,হাত বোমা আর ঘাতক ট্যাংক ঝাঁপিয়ে পড়বে এই শান্ত শহরে,
কিছু বুঝে উঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়বে ঘুমন্ত রজনী !
নিরপরাধ, নিষ্পাপ নিরস্ত্র প্রাণের একটানা আর্তনাদে ভারী হয়ে উঠবে নিস্তব্দ রাত্রিটি!
খুন রাঙা হবে উঠোন, শোবার ঘর,চার দেয়ালের কড়িকাঠ
রক্তের বন্যায় ভেসে যাবে খোলা রাজপথ, ধানের ক্ষেত আর খালি মাঠ,
মানব সভ্যতার ইতিহাসে এতো বর্বরতা, এতো রক্তপাত কেউ দেখেনি!
ইতিহাসও তার ছেঁড়া পাতায় সব লিখে রাখেনি।
মেহেদি রাঙা হাতে নূতন বৌ বুঝতেই পারলো না স্বামীর সোহাগ,
তার আগেই ক্ষত-বিক্ষত করলো নরপিশাচ হায়েনার ধারালো নখের আঁচড় - আঘাত !
তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া গেলো না!
হয়ত সে কোনো এক বধ্য ভূমিতে খুঁজে নিয়েছে ঠিকানা!
ভয়ার্ত শিশু আপন মায়ের বুকে জীবনের শেষ নিরাপদ আশ্রয় নিয়েছিলো
আর মমতাময়ী মা আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার, চেঁচামেচি করছিলো;
নিজের সব কিছু বিনিময়ে নাড়ী ছেঁড়া সন্তানের চেয়েছিলো জীবন বাঁচাতে ;
নরপশুদের দল তবু তাকেও দিলো না বাঁচতে ।
মায়ের কোল থেকে টেনে-হিঁচড়ে নিয়ে মাটিতে মারলো আছড়ে !
কী নিষ্ঠুরতা! এটা বাদ গেল ইতিহাসের থেকে না পড়ে নজরে!
কালসাপের নাম কে না শুনেছে? সেও তো এতো নয় নিষ্ঠুর , নয় এতো অত্যাচারী ।
পৈশাচিকতা ইতিহাসের সমস্ত নিষ্ঠুরতাকে হার মানিয়েছে এই কাল রাত্রি ।
পাপিষ্ঠদের দানবীয় অত্যাচার-অবিচারে বদলে গেছে মধ্যরাতের ইতিহাস ।
ঘুম ভেঙে ভয়ার্ত চিৎকার করে উঠে মেয়েটি
তাড়া করে ফিরে যাকে এই রাষ্ট্রীয় সন্ত্রাস !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন