শুকনো গোলাপ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
সুখের দিনের আনন্দ মানুষ ভুলে যায় , কিন্তু কষ্টগুলো কখনই ভোলে না!
স্মৃতির আমরা না হয় কষ্ট হয়ে একে অন্যের মনে থেকে যাবো! দয়া করে অন্য কাউকে আমাদের এই কষ্টের ভাগ দিও না, ওদের আনন্দ নিয়েই থাকতে দাও।
তোমার সদ্য ফোটা লাল টকটকে গোলাপ ফুল খুব পছন্দ, সেটা কিন্তু পর দিনই মরে যায় । আর মৃত গোলাপ অমলিন! পুরানো পাতার ভাঁজে এক টুকরো হৃদয়ের মত থেকে যায় ..!
আমি পারিনি হতে তোমার টকটকে লাল গোলাপ !
কিন্তু আমায় শুকনো গোলাপ ফুলের মতই গুছিয়ে রেখো দয়া করে !
তোমার মনে অথবা আনমনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন