বাঙালির  ভুরিভোজ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

মোগলাই ভালো খাই 
         চাই খেতে আন্ডা।
চুপচাপ খেয়ে নেই ,
        নয়তো হয়ে যাবে ঠান্ডা। 

কবিরাজী, আফগানি,
        নাম শুনেই  জিভে জল।
কাসুন্দি  থাকলে সাথে,
               কেমন জমবে ভাই, তুই বল। 

হরিয়ালী, রেশমি ও
        কলমি কাবাব চাই ।
খাব গ্রীল, তন্দুরি
        যত পাই তত খাই । 

খাবো দম বিরিয়ানী,
        মিষ্টি গন্ধ।
সাথে নেব রায়তা,
        জুড়ি নয় মন্দ। 

চাইনীজ  আর চিংড়ি,
        চেটেপুটে খাই তো।
সেজয়ান নুডলসটা,
        খেতে লাগে দুর্দান্ত। 

বাটার চিকেন হোক,
        কিম্বা বাটার নান।
ডাল মাখণী করে,
        মাখনময় মন প্রাণ। 

খাওয়ার জন্য বাঁচি মোরা,
        বাঁচার জন্য খাওয়া নয়।
বং রসনাতে জেনো,
        দুনিয়া রসময় । 

যাহা পাই তাহা খাই,
        নাইকো বাছ বিচার।
ভূরিভোজ তখনই , যদি হয়, 
        স্বাদে - গন্ধে চমৎকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।