রাতের শেষ লোকাল ট্রেন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

রেল স্টেশনের নামটি খুব অদ্ভুত,ঘুম!
নামটা ঘুম হলেও, বসতি একটুও নেই ঘুমের,
অথচ ঘুমটাই চলে যায় অবলীলায়;
স্টেশনে জেগে থাকায়!
প্রথম দেখা এখানেই হয়েছিল।
শেষ রাতের শেষ ট্রেন থেকে নেমে এই ঘুমের জমিতে ।
ভুল ট্রেনে উঠেছিলাম দুজনই ,
আবার শেষ রাতের ক্লান্তিতে,অবসন্নতায় 
ভুল স্টেশনে নেমেও ছিলাম দুজনই ।
তারপর ভোগান্তি,
গন্তব্যে আমরা কেউই পৌঁছাতে পারিনি।
গন্তব্যের খোঁজে দুজনেই দুজন কে ছেড়েছিলাম।
তারপর এ জমি ও জমি করে আবার এই ঘুমের জমিতে !
তবে সময় যে বড্ড বেয়াড়া।
বয়ে গেছে নিয়ম করে
নিয়ে ও গেছে হিসাব বুঝে ।
অতঃপর ক্লান্ত, নিদ্রা জর্জরিত, বিপর্যস্ত দুজন পুরোনোতেই ফিরতে আবার এই স্টেশনে।
শেষ রাতের শেষ ট্রেন!
ফিরব দুজন একসাথে।
কোথায় ফিরব?দুজনের চোখে একই প্রশ্ন।
উত্তর? সেও একই!
যেখানে ভুলের শুরু!সেখানে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।